বিএনপির সময় শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হতো: মৎস্য প্রতিমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, ১৪:২১আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৪:২৯

নেত্রকোনায় মৎস্য ও প্রাণি সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু মৎস্য ও প্রাণি সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শির্ক্ষার্থীদের হাতে বছরের প্রথমদিন বই তুলে দেন জ্ঞান অর্জনের জন্য। দেশে শিক্ষার হার বৃদ্ধি ও সুন্দর সমাজ গঠনে যাতে আগামীতে শিক্ষার্থীরা কাজ করতে পারে তার জন্যই সরকারের এমন উদ্যোগ। এক সময় বিএনপি-জামায়াত জোট সরকার বইয়ের বদলে শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিতো। যাতে করে শিক্ষাঙ্গণে সন্ত্রাস ও মারামারি কাটাকাটি লেগেই থাকতো। এখন অতীতের সেই চিত্র আর নেই। শিক্ষাঙ্গণে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে।’

আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে নেত্রকোনা সরকারি কলেজের এক সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনুল ইসলাম, উপধ্যক্ষ সিরাজুল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদ জিয়াউল কবীর, জেলা ছাত্রলীগের সম্পাদক দেওয়ান জনি প্রমুখ। এর আগে মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন কলেজ অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষকরা। এসময় কলেজ ছাত্রলীগসহ শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সংবর্ধনা শেষে মন্ত্রী দেশীয় বিরল প্রজাতির কয়েকটা মাছ কলেজের পুকুরে অবমুক্ত করেন।

/এফএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম