বগুড়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

বগুড়া প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৯, ০৭:০৬ আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ০৭:১৪

 

বগুড়া বগুড়ার শাজাহানপুরে জালসুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারি শিক্ষক আবদুল খালেক মাস্টারের বিরুদ্ধে বাড়িতে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত ১৫ জানুয়ারি (মঙ্গলবার) সকালে শিক্ষকের বাড়িতে এ ঘটনা ঘটলেও ছাত্রীর বাবা এলাকায় না থাকায় ১৭ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকাল পর্যন্ত মামলা হয়নি।

অভিযোগ প্রসঙ্গে শিক্ষক আবদুল খালেক জানান, তিনি একসঙ্গে ৩০-৪০ জনকে পড়ান। তাই কোনও ছাত্রীকে শ্লীলতাহানি করা সম্ভব নয়। ইভটিজিং-এর প্রতিবাদ করা ও শিক্ষার্থী না পেয়ে প্রতিদ্বন্দ্বি প্রাইভেট শিক্ষকরা তার ভাবমূর্তি নষ্ট করতেই এমন মিথ্যাচার করছে।

বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে ছাত্রীর মা ও দাদা অভিযোগ করেন, তাদের মেয়ে জালসুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল খালেক মাস্টারের বাড়িতে প্রাইভেট পড়তো। গত ১৫ জানুয়ারি সকালে সে গণিত ও ইংরেজি পড়তে যায়। পড়া শেষে স্কুলে যাওয়ার কথা ছিল। কিন্তু ছাত্রী স্কুলে না গিয়ে বেলা ১০টার দিকে বাড়িতে ফিরে কান্নাকাটি করতে থাকে। পরে সে জানায়, প্রাইভেট পড়ার সময় শিক্ষক খালেক মাস্টার তার শরীরের স্পর্শকাতর স্থানগুলোতে হাত দিতে থাকে। এ সময় সে প্রতিবাদ করে বাড়িতে চলে আসে। এরপর থেকে সে আর স্কুলে যায়নি। এসময় তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছে।

শাজাহানপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এমন কোনও অভিযোগ তিনি পাননি। মামলা হলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তরুণ গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়নে জ্ঞান বিনিময় সেমিনার অনুষ্ঠিত
তরুণ গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়নে জ্ঞান বিনিময় সেমিনার অনুষ্ঠিত
রাজধানীর হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ৩
রাজধানীর হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ৩
জেলা পরিষদ প্রশাসককে ভিডিও কল দিয়ে আপত্তিকর ছবি প্রদর্শন
জেলা পরিষদ প্রশাসককে ভিডিও কল দিয়ে আপত্তিকর ছবি প্রদর্শন
সাদুল্লাপুরে বিএনপির কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
সাদুল্লাপুরে বিএনপির কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
কমলো জ্বালানি তেলের দাম
কমলো জ্বালানি তেলের দাম