নেত্রকোনায় ওষুধ বিক্রেতার লাশ উদ্ধার, আটক ৫

নেত্রকোনা প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৯, ১২:৩১আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১২:৩৫

নেত্রকোনা নেত্রকোনা সদরের সিংহের বাংলা ইউনিয়ন থেকে মো. হাদিছ মিয়া (৪৮) নামে এক ওষুধ বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে আটক করা হয়েছে। শনিবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের দীঘলা চাতালকোণা বাজার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির চোখের এক কোণে জখম রয়েছে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হাদিছ সিংহের বাংলা গ্রামের মৃত মো. আব্দুল আলীর ছেলে। তিনি দীঘলা চাতালকোণা বাজারে ওষুধ বিক্রি করতেন।

নিহতের ছেলে অটোরিকশা চালক মো. মিজানুর রহমান জানান, তার বাবা হাদিছ রাতে প্রায়ই দোকানে ঘুমান। সেসময় তিনি রাত জেগে বাজারে টিভি দেখেন। শুক্রবার দিবাগত রাতেও গ্রামের প্রতিবেশী শামছু, মজিদ, রুবেল, বাচ্চু ও লালনকে নিয়ে একসঙ্গে বসে টিভি দেখেছেন। পরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাজারের একটি দোকান ঘরের পিছনে ফসলের পানি ভেজা জমিতে হাদিছের মরদেহ পরে থাকতে দেখা যায়।

নেত্রকোনা মডেল থানার ওসি মো. বোরহান উদ্দিন খান জানান,  মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।নিহতের ছেলের দেওয়া তথ্যমতে সন্দেহভাজন পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দ্রুত হত্যার রহস্য উন্মোচন করে জড়িতদের গ্রেফতার করা হবে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম