নারায়ণগঞ্জ বন্দরে ৫ ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৯, ১৩:০৮ আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৩:১৬

নারায়ণগঞ্জ পরিবেশ দূষণ এবং সরকারের আইন ও বিধিনিষেধ অমান্য করে ইটভাটা পরিচালনার  অভিযোগে নারায়ণগঞ্জের বন্দরে ৫টি ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত  উপজেলার মুসাপুর ইউনিয়নের ফনকুল ও শাসনেরবাগ এলাকায় অবস্থিত বেশ কয়েকটি ইটভাটায় এ অভিযান চালানো হয়।

র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পরিবেশ অধিদফতর ঢাকা সদর দফতরের সিনিয়র সহকারী সচিব ও এনফোর্সমেন্ট এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এ অভিযানের নের্তৃত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন  পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জ কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. নয়ন মিয়া, র‍্যাব-১১ এর এএসপি মোস্তাফিজুর রহমান ও বন্দর থানার উপপরিদর্শক হানিফ মাহমুদ।

পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, ‘ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় এবং আবাদী জমি বিনষ্টসহ নিয়ম বর্হিভূতভাবে পরিচালনার দায়ে চাচা-ভাতিজা ব্রিক ফিল্ডকে ১ লাখ, বন্ধু ব্রিক ফিল্ডকে ৫ লাখ, একতা ব্রিক ফিল্ডকে ৫ লাখ, বিসমিল্লাহ ব্রিক ফিল্ডকে ২ লাখ এবং মাশাল্লাহ ব্রিক ফিল্ডকে ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এর পাশাপাশি পাঁচটি ইটভাটার মধ্যে তিনটির কার্যক্রম বন্ধ করে দিয়ে চুল্লি ভেঙে ফেলা হয়েছে। অন্য দুটিকে প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র জমা দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পরিবেশ অধিদফতরের নারায়ণগঞ্জ কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. নয়ন মিয়া জানান, ‘নারায়ণগঞ্জে বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ আবাসিক এলাকায় গড়ে ওঠা এসব ইটভাটাগুলো। এসব প্রতিষ্ঠানের চুল্লি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া পঁচানব্বই ভাগ বায়ু দূষণ করছে। ইটভাটা থেকে নির্গত (এসপিএম) ডাস্ট  ৩শ থেকে ৪শ মিলিগ্রাম। সাধারণ মাত্রা থাকার কথা দেড় থেকে দুইশ। এই ডাস্ট মানুষের শরীরের ক্ষতি করে থাকে।  এসব ইটভাটাগুলোকে নিয়মের আওতায় আনাসহ পর্যায়ক্রমে জেলার অন্যান্য ইট ভাটাগুলোতেও অভিযান চালানো হবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সার্কের উদ্যোগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হলেন বাংলাদেশের শিক্ষক 
সার্কের উদ্যোগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হলেন বাংলাদেশের শিক্ষক 
দিল্লিতে আন্দোলনে দমন ও গণগ্রেফতার বন্ধে শাহবাগে মশাল মিছিল
দিল্লিতে আন্দোলনে দমন ও গণগ্রেফতার বন্ধে শাহবাগে মশাল মিছিল
ইউনিয়ন নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠক বসছে আজ
ইউনিয়ন নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠক বসছে আজ
দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, পরীক্ষক বাধ্যতামূলক অবসরে
দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, পরীক্ষক বাধ্যতামূলক অবসরে
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা