উপজেলায় প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৯, ১৬:২৩ আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৬:৩১

উপজেলায় প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী  নির্বাচনকে কেন্দ্র করে বর্ধিত সভায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সাংবাদিকসহ আহত হয়েছেন তিনজন। আজ বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, উপজেলা  নির্বাচনে একক প্রার্থী মনোনীত করতে গতকাল মঙ্গলবার বর্ধিত সভা অনুষ্ঠিত হয় এবং প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। কিন্তু ওই সভায় উপজেলা পর্যায়ের নেতারা একক প্রার্থী নির্বাচনে একমত হতে না পারায় আজ বুধবার আবার সভায় বসেন। বর্ধিত এই সভায় চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে একতরফাভাবে উপজেলা নেতারা ভোটাভুটির সিদ্ধান্ত নেওয়ায় প্রার্থীরা ক্ষুব্ধ হন। আজ ভোট গ্রহণ না করে সময় চাওয়া হয় প্রার্থীদের পক্ষ থেকে। এ সময় সভায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় হাকিম গ্রুপের লোকজন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিনকে গালাগালি করে বলে অভিযোগ উঠে। তখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দের লোকজন হাকিম গ্রুপের লোকজনের ওপর হামলা চালায়। এতে আওয়ামী লীগের দুই পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও  সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে যুবলীগকর্মী লালচান, ১৪ নাম্বার পৌর ওর্য়াড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুসা ও  দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক আসাদুল্লাহ আহত হন এবং তার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডের থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তবে কাউকে আটক করা হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

/এফএস/
সম্পর্কিত
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
৫ আগস্টের পর তৃতীয়বারের মতো গ্রেফতার হলেন এই আ.লীগ নেতা
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি