হাতীবান্ধায় পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি
০৫ মার্চ ২০১৯, ১২:৩০আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১৩:২৫

উদ্ধার মর্টারশেল লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুর খনন করতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টারশেল পাওয়া গেছে। সোমবার রাতে (৪ মার্চ) মর্টারশেলটি উদ্ধার করে পুলিশ। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,  হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকায় স্থানীয় লোকজন পুকুর খনন করার সময় একটি মর্টারশেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মর্টারশেলটি উদ্ধার করে থানায় হেফাজতে রেখেছে।

ওসি ওমর ফারুক বলেন, ‘মর্টারশেলটিতে মরিচা পড়েছে। এসব মর্টারশেল মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’  

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৩ এপ্রিল একই এলাকায় পুকুর খনন করার সময় আরও একটি মর্টারশেল পাওয়া গিয়েছিল। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাভারে জাতীয় স্মৃতিসৌধে আজ শ্রদ্ধা জানাবেন নতুন মন্ত্রীরা
সাভারে জাতীয় স্মৃতিসৌধে আজ শ্রদ্ধা জানাবেন নতুন মন্ত্রীরা
ঘর বারবার অগোছালো হয়ে যাচ্ছে? কিছু অভ্যাসেই মিলবে পরিপাটি অন্দর
ঘর বারবার অগোছালো হয়ে যাচ্ছে? কিছু অভ্যাসেই মিলবে পরিপাটি অন্দর
নরওয়ের দুর্গম প্রকৃতির মাঝে ঐতিহাসিক হোটেল
নরওয়ের দুর্গম প্রকৃতির মাঝে ঐতিহাসিক হোটেল
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রী সাচিং প্রুর শ্রদ্ধা
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রী সাচিং প্রুর শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী