রাকসু নির্বাচনেও যাবে কোটা আন্দোলনকারীরা

রাবি প্রতিনিধি
১৩ মার্চ ২০১৯, ২১:০৬ আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২১:৪২

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাবি শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফ (ছবি– প্রতিনিধি) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনেও অংশ নেবেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে জোটবদ্ধ হওয়ার পরিকল্পনা নেই তাদের।

বুধবার (১৩ মার্চ) দুপুরে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাবি শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফ।

মাসুদ মোন্নাফ বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা আন্দোলন করেছি। যেহেতু রাকসু সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করে, আমরা মনে করছি এ নির্বাচনে আমাদের অংশগ্রহণ প্রয়োজন। সেই প্রেক্ষিতে আমরা রাকসু নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এককভাবে না জোটগতভাবে নির্বাচন করবেন– এমন প্রশ্নের জবাবে মাসুদ মোন্নাফ বলেন, ‘আমরা এখন পর্যন্ত কারও সঙ্গে জোটবেঁধে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে পূর্ণাঙ্গ প্যানেলে নির্বাচন করবো।’ তবে এ নিয়ে এখনও প্রশাসনের সঙ্গে কোনও আলোচনা হয়নি বলেও জানান কোটা সংস্কার আন্দোলনের এ নেতা।

প্রসঙ্গত, রাকসু নির্বাচন আয়োজনে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে গত ৭ ফেব্রুয়ারি থেকে আলোচনা শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চলতি বছরেই রাকসু নির্বাচন আয়োজনে কাজ করছে প্রশাসন।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আপনারা জেন-জি নন’: হেফাজত চ্যালেঞ্জের আবেদন প্রত্যাহার ককরোচের দুই নেতার
‘আপনারা জেন-জি নন’: হেফাজত চ্যালেঞ্জের আবেদন প্রত্যাহার ককরোচের দুই নেতার
পিসার টাওয়ারের চেয়েও বেশি হেলে যে গির্জা
পিসার টাওয়ারের চেয়েও বেশি হেলে যে গির্জা
রাস্তার পাশে পিঠা-পুরি-পেঁয়াজুসহ যেসব খাবারের ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক
রাস্তার পাশে পিঠা-পুরি-পেঁয়াজুসহ যেসব খাবারের ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক
পূজার গানে ‘নতুন কুঁড়ি’র কৃতজ্ঞতা সাহা
পূজার গানে ‘নতুন কুঁড়ি’র কৃতজ্ঞতা সাহা
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর