মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে দূরপাল্লার বাস খাদে, হেলপার নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
১৪ মার্চ ২০১৯, ১১:০২আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১১:১০

মানিকগঞ্জ ঢাকা-আরিচা মহাসড়কে প্রতিযোগিতা করে গাড়ি চালাতে গিয়ে খুলনাগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় বাসের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের অন্তত ২০ যাত্রী। আহতদের উদ্ধার করে আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার মধ্য রাতে ঘিওর উপজেলার ধুলন্ডি  এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম হারুন (৪০)। তার বাড়ি নোয়াখালী জেলায়।     

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন-ই-দৌলা জানান, ‘বুধবার দিনগত রাত ১২ টার দিকে খুলনাগামী ওই বাসটি একই দিকে যেতে থাকা আরেকটি বাসের সঙ্গে পাল্লাপাল্লি করে চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে নিহত হন ওই বাসের হেলপার হারুন। এসময় আহত হয় আরও ২০ বাসযাত্রী। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম