ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় নিহত ৩

মানিকগঞ্জ প্রতিনিধি
১৫ মার্চ ২০১৯, ১০:০৩আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১২:৫৭

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক পিকআপ ভ্যান সংঘর্ষ
মানিকগঞ্জের নয়াডিঙ্গি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি মালবোঝাই  ট্রাকের চাপায় পিকআপ ভ্যানের চালক-হেলপারসহ তিন জন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) সকাল ৭টার দিকে মহাসড়কের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি রাইজিং স্পিনিং মিলের সামনে ওই দুর্ঘটনা ঘটে। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক চাঁন মিয়া (২৫) ও সহকারী হাবিবুর রহমান (২০)। চাঁন মিয়ার বাড়ি  রংপুর জেলায়। হাবিবুরের বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলার ভাঙ্গারখোলা গ্রামে। অন্যজন হলেন পিকআপ ভ্যানের যাত্রী জিল্লুর রহমান (২৭)। তার বাড়ি ওই উপজেলার তেঘুরি গ্রামে। তিনি একজন মুরগি ব্যবসায়ী।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, সকালে পাটুরিয়ামুখী একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগী বহনকারী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিক-আপের সহকারী ও মুরগী ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। চালককে উন্নত চিকিৎসায় ঢাকায় নেওয়ার পথে মারা যান। অপরদিকে মালবোঝাই ট্রাকের চালক ও সহযোগী দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জাপানে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে নিহত ৮, বিপাকে হাজারো মানুষ
জাপানে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে নিহত ৮, বিপাকে হাজারো মানুষ
গোপালগঞ্জের প্রবেশপথে চেকপোস্ট, জেলাজুড়ে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
গোপালগঞ্জের প্রবেশপথে চেকপোস্ট, জেলাজুড়ে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবো না: নাহিদ ইসলাম
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবো না: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত