গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবো না: নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২৬, ২০:৪০আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ২১:০৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেবো না।’

শুক্রবার (১৪ আগস্ট) বিকালে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত গণসমাবেশে এমন হুঁশিয়ারি দেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘‘আমরা একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি দেশের পরিবর্তন ও সংস্কারের জন্য গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল এবং আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমরা আপনাদের বলেছিলাম, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। ‘হ্যাঁ’ ভোট দিলে দেশের সংস্কার হবে।’’

তিনি আরও বলেন, ‘এই সরকারকে আমরা একটি প্রতারক সরকার বলতে পারি, একটি বিশ্বাসঘাতক সরকার বলতে পারি। যারা এই দেশের জনগণের সঙ্গে, জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে, হাজারো শহীদের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় এসেছে।’

গ্যাস-বিদ্যুতের জন্য কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে উল্লেখ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘চাঁদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছেন না। এসব পরিস্থিতির যদি পরিবর্তন করতে না পারে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেবো না। তোমাদের (বিএনপি) ভোট দিয়ে ক্ষমতায় বসানো হয়েছে দুর্নীতি এবং লুটপাট করার জন্য নয়।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘মাত্র ৫ মাসে বাংলাদেশের ইতিহাসে লোডশেডিংয়ের সব রেকর্ড ভেঙেছে সরকার। আমরা ২০০১ থেকে ২০০৬ সালের ইতিহাস জানি।’

/এএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
এনসিপির সাবেক নেতাকে পিটিয়ে থানায় সোপর্দ
বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ‘অব্যবস্থাপনা’কে দায়ী করলেন হাসনাত আব্দুল্লাহ
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সুরাহার আগে প্রধানমন্ত্রী ভারতে যেতে পারবেন না: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
গ্যাস নেই, বিদ্যুৎ আসে-যায়, সড়কেও দুর্ভোগ: নাকাল রাজধানীবাসী
গ্যাস নেই, বিদ্যুৎ আসে-যায়, সড়কেও দুর্ভোগ: নাকাল রাজধানীবাসী
মালয়েশিয়ায় সর্বোচ্চ লড়াইয়ের ঘোষণা রাজশাহী স্টারসের
মালয়েশিয়ায় সর্বোচ্চ লড়াইয়ের ঘোষণা রাজশাহী স্টারসের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জাপানে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে নিহত ৮, বিপাকে হাজারো মানুষ
জাপানে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে নিহত ৮, বিপাকে হাজারো মানুষ
সর্বাধিক পঠিত
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত