ভোলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৯ উদ্বোধন

ভোলা প্রতিনিধি
১৬ মার্চ ২০১৯, ১৫:৫৩আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১৬:০৪

ভোলায় মৎস্য প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু ‘কোনও জাল ফেলবো না, জাটকা ইলিশ ধরবো না’ স্লোগান নিয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৯ শুরু হয়েছে। ভোলার চরফ্যাশন উপজেলার সামরাজ মাছঘাটে আজ শনিবার (১৬ মার্চ) মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি উদ্বোধন করেন।

জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৯ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মৎস্য অধিদফতরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান সভা শেষে সামরাজ ঘাট থেকে ট্রলার নিয়ে নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। স্বাগত বক্তব্য রাখেন মৎস্য অধিদফতরের মহা পরিচালক আবু সাইদ মো. রাশেদুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ফিসের কান্ট্রি ডিরেক্টর ড. ম্যালকন ডিকসন, ভোলা জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক,  নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমান, ভোলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন পিপিএম সেবা, আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আবুল বাসার।

প্রধান অতিথি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মৎসখাতের গুরুত্ব অপরিসীম। এদেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা,পুষ্টি উন্নয়ন,দারিদ্র্য বিমোচনে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে  মৎস্য খাত অসামান্য অবদান রাখছে। তাই মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সবাইকে সচেতন করে গড়ে তুলতে হবে। মাছ আমাদের দেশের সম্পদ। বড় ইলিশ রফতানি করে পর্যাপ্ত পরিমাণ টাকা আয় করা যায়। যার ফলে দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। তাই নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা বন্ধ করতে হবে।’

আলোচনা সভা শেষে মৎস্য ও প্রণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব মাছ ধরার ট্রলার নিয়ে মেঘনা নদীতে একটি র‍্যালি করেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম