অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

ফেনী প্রতিনিধি
২০ মার্চ ২০১৯, ০৯:২২আপডেট : ২০ মার্চ ২০১৯, ০৯:২৬

ফেনী ভারতে অনুপ্রবেশের অভিযোগে ফেনীর ছাগলনাইয়ার যশপুর সীমান্তে মিজানুর রহমান (৪০) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১৮ মার্চ) আটকের পর মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও বিএসএফ। ফেনী-৪ ব্যাটলিয়ন বিজিবির অতিরিক্ত পরিচালক মো. খাজা মাঈনউদ্দিন মিয়া এ তথ্য জানিয়েছেন।

আটক মিজানুর রহমান ফেনীর ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ যশপুর কলোনির সুরুজ মিয়ার ছেলে।  

মো. খাজা মাঈন উদ্দিন মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার সন্ধ্যায় মিজানুর রহমানসহ ছয় ব্যাক্তি যশপুর সীমান্তের তারকাটা কেটে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে । এসময় বিএসএফ তাকেসহ অপর এক ভারতীয় নাগরিককে আটক করে। এখন মিজানুরসহ ওই ভারতীয় নাগরিক সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, দুই দেশের পতাকা বৈঠকে আটক মিজানুর রহমানকে ফেরতে এনে দেশীয় আইনে বিচারের প্রতিশ্রুতি দেওয়া হলেও বিএসএফ রাজি হয়নি। বিএসএফ বিজিবিকে জানিয়েছে যেহেতু মিজানকে সেই দেশে থেকে আটক করা হয়েছে তাই তাদের দেশের আইনে তার বিচার হবে।  

মো. খাজা মাঈন উদ্দিন মিয়া জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মাদক সেবনসহ নানা অপরাধে মামলা ও অভিযোগ রয়েছে। মিজানের অপর ছয় সহযোগীর নাম বিএসএফ বিজিবিকে দিয়েছে। এই বিষয়ে ছাগলনাইয়া থানায় লিখিতভাবে অভিযোগ দিয়েছে বিজিবি। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের