নীলফামারীতে তিন বছর বয়সী শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১

নীলফামারী প্রতিনিধি
২৫ মার্চ ২০১৯, ১১:২২আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১১:২৬

নীলফামারী নীলফামারীতে তিন বছর বয়সী  এক শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক হযরত আলীকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৪ মার্চ) দুপুরে  তাকে গ্রেফতার করা হয়।পরে তাকে সোমবার (২৫ মার্চ) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, হযরতের বাড়ি আর ওই শিশুটির বাড়ি পাশাপাশি হওয়ায় সে সবসময় শিশুটির বাসায় যাতায়াত করতো। পরে একদিন সে শিশুটিকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ঘটনাটি প্রকাশ হলে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করে।বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালের গাইনি বিভাগের বিশেষজ্ঞ ডা. শাহিন নওরোজ বলেন, ‘প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে ডাক্তারি পরীক্ষার রির্পোটে পুরো তথ্য পাওয়া যাবে।’

ওসি এরশাদুল আলম বলেন, শিশু ধর্ষণের ঘটনায় জড়িত ধর্ষককে আমরা গ্রেফতার করেছি। এ ঘটনায় একটি মামলা হয়েছে। সোমবার (২৫ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম