জমি জালিয়াতির অভিযোগ: সাবেক এমপির বিরুদ্ধে বর্তমান এমপির মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৯ মার্চ ২০১৯, ০৯:০৪আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১১:১২

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে জালিয়াতির আশ্রয় নিয়ে মৃত ফুপুর জমি রেজিস্ট্রির অভিযোগে আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ আব্দুল ওদুদসহ পাঁচজনকে বিবাদী করে মামলা দায়ের করেছেন একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত বিএনপির এমপি হারুনুর রশীদ। বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করা হয়। আব্দুল ওদুদ ও হারুনুর রশীদ আপন চাচাতো ভাই।

বাদীর এজাহারের বরাত দিয়ে আইনজীবী রবিউল হক দোলন জানান, ‘তার ফুফু গোলেনুর বেগম ২০১১ সালে মারা যান। তিনি মারা যাওয়ার আগেও প্রায় তিনমাস বিভিন্ন হাসপাতালে অজ্ঞান অবস্থায় ছিলেন। কিন্তু ওই সময় অন্য একজনকে তার ফুপু সাজিয়ে ১০ একরের বেশি জমি রেজিস্ট্রি করে নেন আব্দুল ওদুদসহ অন্য বিবাদীরা।’

বাদী হারুনুর রশীদ বলেন, ‘ফুপুর প্রকৃত ওয়ারিশরা এখন রাস্তায় রাস্তায় ঘুরছেন। তারা এ নিয়ে খুবই অসন্তুষ্ট। এতদিন সংসদ সদস্য থাকায় আব্দুল ওদুদসহ অন্যদের বিরুদ্ধে মামলা করতে পারিনি।’

এদিকে, বিবাদী সাবেক সাংসদ আব্দুল ওদুদ বলেন, ‘আমার ভাবমূর্তি নষ্ট করতে ঘোলা পানিতে মাছ শিকারের একটা চেষ্টা করছেন বর্তমান এমপি। যে অভিযোগে তিনি মামলা করেছেন তা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।’

অপরদিকে, শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মোস্তফা কামাল বাদীর আরজিটি এজাহার হিসেবে গ্রহণ কারার জন্য আদেশ দেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনর্চাজকে।    

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
অনলাইনে শেখানোই যখন পেশা
অনলাইনে শেখানোই যখন পেশা
বগুড়ায় যুবলীগ নেতা হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
বগুড়ায় যুবলীগ নেতা হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
শহুরে কোলাহল ছেড়ে সুইডেনের বনের মাঝে অফ-গ্রিড ছুটি
শহুরে কোলাহল ছেড়ে সুইডেনের বনের মাঝে অফ-গ্রিড ছুটি
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ