পরীক্ষায় নকল, ১৮ জনকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ এপ্রিল ২০১৯, ১৮:৩৬ আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১৮:৪৬

চট্টগ্রাম

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। শনিবার (৬ এপ্রিল) ইংরেজি প্রথমপত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তাদের বহিষ্কার করা হয়।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান এ তথ্য জানিয়েছেন। একই পরীক্ষায় ১১০৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলেও তিনি জানান।

মাহবুব হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইংরেজি প্রথমপত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার পরীক্ষার্থীদের মধ্যে ৪ জন কক্সবাজার, ১১ জন রাঙামাটি ও ৩ জন খাগড়াছড়ি থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ইংরেজি প্রথমপত্রের পরীক্ষায় ১০৩টি কেন্দ্রে মোট ৮৭ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল। এর মধ্যে ৮৬ হাজার ৪৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন; ১১০৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফ্রিগেটসহ আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ 
দেশে ফ্রিগেটসহ আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ 
চুরি হওয়া জিনিসপত্র ছাড়াই ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক, বললেন বাংলাদেশে এটাই প্রথম ভ্রমণ
চুরি হওয়া জিনিসপত্র ছাড়াই ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক, বললেন বাংলাদেশে এটাই প্রথম ভ্রমণ
চাকরি তৈরিতে ট্রিলিয়ন ডলারের পুঁজির দিকে বিশ্বব্যাংকের নজর
চাকরি তৈরিতে ট্রিলিয়ন ডলারের পুঁজির দিকে বিশ্বব্যাংকের নজর
চীনের এআই বিপ্লব ঘটাতে পারে বাংলাদেশের কৃষিতেও
চীনের এআই বিপ্লব ঘটাতে পারে বাংলাদেশের কৃষিতেও
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’