প্রধান শিক্ষকের ওপর অভিভাবকের নির্যাতন, ক্যাথলিক শিক্ষা বোর্ডের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮

যশোরের ঝিকরগাছায় সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর অভিভাবকের শারীরিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ড (বিসিইবি)। গত ১৭ নভেম্বর সংঘটিত এ ঘটনায় সংশ্লিষ্ট অভিভাবককে গ্রেফতার করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বোর্ড।

রবিবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে বোর্ডের সাধারণ পরিষদ, নির্বাহী পরিষদ এবং সদস্যভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা ও শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করা শুধু শিক্ষক বা প্রশাসনের একক দায়িত্ব নয়। শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ওপর প্রতিষ্ঠানের সামগ্রিক সাফল্য নির্ভরশীল।

বোর্ড মনে করে, শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানচর্চা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও শৃঙ্খলা বিকাশের অন্যতম প্রধান কেন্দ্র। তাই কোনও মতপার্থক্য বা অভিযোগ দেখা দিলে তা আলোচনার মাধ্যমে এবং প্রতিষ্ঠানের প্রচলিত নিয়মনীতি ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সমাধান করা উচিত। কোনো অবস্থাতেই সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন কিংবা শিক্ষকদের প্রতি অসম্মানজনক আচরণ গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে আরও বলা হয়, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয় পাঁচ দশকেরও বেশি সময় ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবার জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত রেখে প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষাবিস্তার, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে। বিদ্যালয়ের দীর্ঘ ইতিহাসে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বিশপ জেমস রমেন বৈরাগী বলেন, এ শিক্ষাপ্রতিষ্ঠানে জাতি, ধর্ম, বর্ণ ও সামাজিক পরিচয় নির্বিশেষে সবার শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। শিক্ষার মান, নৈতিক আদর্শ, শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক মূল্যবোধ রক্ষার ক্ষেত্রে কোনও আপস করা হবে না।

তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, সুষ্ঠু পরিচালনা এবং শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

বিবৃতিতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে শিক্ষকদের সম্মান, শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

/এসএমএ/এফআর/
সম্পর্কিত
ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতনের টাকা ছিনতাই, গ্রেফতার ৭
রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
ফার্মেসি খুললেও চাঁদাবাজির ভয়ে খুলছেন না মোবাইল
সর্বশেষ খবর
সিপিএ মহাসচিবের সঙ্গে চিফ হুইপের বৈঠক
সিপিএ মহাসচিবের সঙ্গে চিফ হুইপের বৈঠক
‘টকশোতে আ.লীগের পক্ষে বললে জুতা দিয়ে পেটাবেন’ বক্তব্যের যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
‘টকশোতে আ.লীগের পক্ষে বললে জুতা দিয়ে পেটাবেন’ বক্তব্যের যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
মধ্যরাতে নাহিদ ইসলামের স্ট্যাটাস, যে দাবি জানালেন
মধ্যরাতে নাহিদ ইসলামের স্ট্যাটাস, যে দাবি জানালেন
স্পিকারের নেতৃত্বে নতুন বাছাই কমিটি, আছেন দুই মন্ত্রীও
স্পিকারের নেতৃত্বে নতুন বাছাই কমিটি, আছেন দুই মন্ত্রীও
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে