বগুড়ায় বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

বগুড়া প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৯, ০৬:১৫আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ০৬:১৭

বগুড়ায় বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান বগুড়া বিআরটিএ কার্যালয় দালাল মুক্ত করতে অভিযান চালিয়েছে দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরের ওই অভিযানে চার দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ডাদেশ দিয়ে জেল হাজতে পাঠানো হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলো বগুড়া সদরের ধরমপুর এলাকার মৃত আবদুল হামিদের ছেলে একরামুল হক ডাবলু, শহরের মালতিনগরের মৃত আজিমুদ্দিনের ছেলে আবদুল মজিদ, ফুলবাড়ির তবিবর রহমানের ছেলে মাহমুদুর রহমান মুকুল এবং একই এলাকার রেজাউল করিমের ছেলে বেলাল হোসেন।

দুদক বগুড়া সম্বন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মনিরুজ্জামান জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের নিবন্ধন ছাড়াও বিভিন্ন কাজে গেলে দালাল ছাড়া সম্পন্ন করা যায় না। এমন অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে বিআরটিএ বগুড়া সার্কেল কার্যালয়ে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌলি মন্ডল তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম