মেয়ে হত্যার বিচার দাবিতে প্রেস ক্লাবের সামনে বাবার অবস্থান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৯, ১৯:০২আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৯:৪৭

মেয়ে হত্যার বিচার দাবিতে প্রেস ক্লাবের সামনে বাবার অবস্থান কামরুন নাহার তুর্ণা হত্যাকাণ্ডের পর প্রায় দুই বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অভিযুক্ত স্বামী আরিফুল হক রনির শাস্তি হয়নি বলে অভিযোগ করেছেন তুর্ণার বাবা মো. মফিকুল হক। তাই বিচারের দাবিতে বুধবার (১০ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তিনি।

এ সময় মো. মফিকুল হক জানান, আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে নিজ ভাইয়ের ছেলে (ভাতিজা) আরিফুল হক রনির সঙ্গে বিয়ে দিয়েছিলেন মেয়ে কামরুন নাহার তুর্ণাকে। কিন্তু রনি মাতাল হয়ে প্রায়ই তুর্ণাকে মারধর করতো। এরই একপর্যায়ে ২০১৭ সালের ২৪ এপ্রিল তুর্ণাকে হত্যা করে বাড়ির ছাদের পানির ট্যাংকে তার লাশ লুকিয়ে রাখে রনি। ঘটনার পরের দিন তাকেই একমাত্র প্রধান আসামি করে আশুগঞ্জ থানায় মামলা করা হয়। এরপর পুলিশ রনিকে গ্রেফতার করে। প্রায় দেড় বছর কারাগারে থাকার পর বেরিয়ে এখন পলাতক রয়েছে সে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার নিশ্চিতসহ নিজের নিরাপত্তার দাবি জানান নিহত তুর্ণার বাবা মফিকুল হক।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম জানান, ইতোপূর্বে পুলিশের পক্ষ থেকে এই হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে নির্মাণাধীন ভবনের নামাজের ঘরে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ
রাজধানীতে নির্মাণাধীন ভবনের নামাজের ঘরে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ
রাষ্ট্রপতি প্রার্থীরও সম্পদের হিসাব দেওয়া জরুরি: ড. ইফতেখারুজ্জামান
রাষ্ট্রপতি প্রার্থীরও সম্পদের হিসাব দেওয়া জরুরি: ড. ইফতেখারুজ্জামান
এনসিপির দুই নেতাকে বয়কট করে অনুষ্ঠানে ‘জুলাই যোদ্ধাদের’ বিক্ষোভ-হট্টগোল
এনসিপির দুই নেতাকে বয়কট করে অনুষ্ঠানে ‘জুলাই যোদ্ধাদের’ বিক্ষোভ-হট্টগোল
মিশিগানে ডেমোক্র্যাট প্রাইমারিতে জয়ী আব্দুল এল-সায়েদ
মিশিগানে ডেমোক্র্যাট প্রাইমারিতে জয়ী আব্দুল এল-সায়েদ
সর্বাধিক পঠিত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়