ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন গৃহবধূ

বরিশাল প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৯, ১৯:২৩আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১৯:৫০

বরিশাল

বরিশালের মুলাদীতে ইয়াবা দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন পেয়ারা বেগম নামের এক গৃহবধূ। শুক্রবার (১২ এপ্রিল) রাতে উপজেলার গাছুয়া ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত হযরত আলী বেপারির ছেলে মিলন বেপারিকে ফাঁসাতে গিয়ে তিনি নিজেই ফেঁসে যান।

পেয়ারা বেগম গাছুয়া ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত হাচেন আলী বেপারির স্ত্রী। শনিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মুলাদী থানার এসআই ইদ্রিস আলী বলেন, ‘বলরামপুর গ্রামের রুহুল আমিন বয়াতির ছেলে সাদ্দাম হোসেনের সঙ্গে জমি নিয়ে মিলন বেপারির বিরোধ আছে। এর জের ধরে মিলনকে ফাঁসাতে সাদ্দাম তার আত্মীয় পেয়ারাকে ডেকে পাঠায় এবং টাকার লোভ দেখিয়ে মিলনের বাড়িতে ইয়াবা রাখার কাজে নিযুক্ত করে। শুক্রবার দুপুরে ৮ পিস ইয়াবা নিয়ে মিলনের বিছানার নিচে রাখার চেষ্টা করেন পেয়ারা। এ সময় মিলনের ছোট ভাইয়ের স্ত্রী মুক্তা বেগম তা দেখে চিৎকার শুরু করেন। পরে আশপাশের বাড়ির লোকজন এসে ইয়াবাসহ পেয়ারাকে আটক করে থানায় খবর দেন। পুলিশ গিয়ে পেয়ারাকে থানায় নিয়ে আসে।’

মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার বলেন, ‘পেয়ারা বেগমের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

/এমএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম