বরিশালে বাসের ধাক্কায় স্কুলগামী শিক্ষার্থী নিহত

বরিশাল প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৯, ১২:২৫আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১২:৩২

স্কুলগামী শিক্ষার্থী নিহতের ঘটনায় স্থানীয়দের অবরোধ বরিশাল-বানারীপাড়া সড়কের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের গাবতলা এলাকায় বেপরোয়া গতির বাসের ধাক্কায় স্কুলগামী শিক্ষার্থী লামিয়া আক্তার (৮) নিহত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা ঘাতক বাসটি আটক এবং সড়ক অবরোধ করে।

নিহত লামিয়া নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। সে উপজেলার গাবতলা এলাকার খায়রুল সিকদারের কন্যা।

স্থানীয় বাসিন্দা জাকির হোসেন জানান, প্রতিদিনের মতো শিশু লামিয়া বাড়ি থেকে স্কুলের উদ্দেশে রওয়ানা হয়। গাবতলা এলাকায় সড়ক পারাপারের সময় বরিশাল থেকে বানারীপাড়াগামী সেবা পরিবহনের বাস লামিয়াকে ধাক্কা দেয়। এতে লামিয়া সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা ধাওয়া করে বাসটি আটক করলেও পালিয়ে যায় চালক ও হেলপার।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধরা ঘাতক বাস চালকের শাস্তির দাবিতে বরিশাল-বানারীপাড়া সড়কের গাবতলা এলাকা অবরোধ করে। পুলিশ চালককে আটক করে শাস্তির আশ্বাস দিলে বিক্ষুব্ধরা সড়ক অবরোধ থেকে সরে যাওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বাসটি আটক করেছে। পালিয়ে যাওয়া চালককে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য নিহত লামিয়ার লাশ শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম