কবি হেনরী স্বপনকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বরিশাল প্রতিনিধি
১৪ মে ২০১৯, ২৩:০২আপডেট : ১৪ মে ২০১৯, ২৩:০৪

হেনরী স্বপনকে গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কবি হেনরী স্বপনকে গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশাল সাংবাদিক ইউনিয়নের একাংশের উদ্যোগে নগরীর টাউন হলের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি পুলক চ্যাটার্জী।

এ সময় বক্তারা কবি হেনরী স্বপনকে গ্রেফতারের তীব্র নিন্দা এবং অবিলম্বে মুক্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন– সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন খন্দকার, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, উন্নয়ন সংগঠক রহিমা সুলতানা কাজল, শুভঙ্কর চক্রবর্তী ও নজরুল বিশ্বাসসহ অন্যরা।

মানববন্ধন ও সমাবেশ থেকে বুধবার বিকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের আহ্বান করা মতবিনিময় সভা বর্জনের ঘোষণা দেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতারা।

মানববন্ধন ও সমাবেশ শেষে একই দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থলে এসে শেষ হয়।

উল্লেখ্য, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় কবি হেনরী স্বপনকে মঙ্গলবার বিকালে নগরীর চৌমাথা এলাকার খ্রিস্টান কলোনির গোলপুকুর এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনার পর বিচারক শামীম আহমেদ কারাগারে পাঠিয়ে দেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী