রোগীকে ডাক্তারের পরামর্শ

‘বিকালে চেম্বারে আসেন, ভালো করে দেখবো’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ জুন ২০১৯, ০৪:৩৪আপডেট : ১২ জুন ২০১৯, ১২:৪৮

‘বিকালে চেম্বারে আসেন, ভালো করে দেখবো’

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের বিরুদ্ধে রোগীকে তার প্রাইভেট চেম্বারে যাওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে খালেদা বেগম (৩২) নামের এক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জন ডা. আবদুল্লাহ আল বারীর কাছে চিকিৎসা নিতে গেলে তিনি ওই রোগীকে তার চেম্বারে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
অসুস্থ খালেদা বেগম অভিযোগ করে বলেন, ‘গত দুই দিন ধরে দাঁতের ব্যথায় অস্থির হয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে স্বামী দেলোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জন ডা. আবদুল্লাহ আল বারীর (বিডিএস) কক্ষে যাই। ডাক্তার আমার কথা শোনার পর মোবাইলের টর্চ লাইট দিয়ে দাঁত দেখেন। পরে তিনি বিকালে হাসপাতাল রোডের গ্রামীণ জেনারেল হাসপাতালে তার প্রাইভেট চেম্বারে যাওয়ার পরামর্শ দেন।’
তার অভিযোগ, ডা. আবদুল্লাহ আল বারী তাকে বলেছেন, ‘এটি সরকারি হাসপাতাল। এখানে চিকিৎসা করার মতো তেমন যন্ত্রপাতি নাই। বিকেলে আমার প্রাইভেট চেম্বারে আসেন। ভালো করে দেখবো।’
এ বিষয়ে খালেদা বেগমের স্বামী দেলোয়ার হোসেন বলেন, সরকারি হাসপাতাল হলো গরিব ও সাধারণ রোগীদের জন্য। আর সেই সরকারি হাসপাতালের চিকিৎসকরা যদি গরিব রোগীদের প্রাইভেট চেম্বারে যাওয়ার পরামর্শ দেন, তাহলে গরিব রোগীরা যাবেন কোথায়?
এ ব্যাপারে ডেন্টাল সার্জন আবদুল্লাহ আল বারী (বিডিএস) বলেন, ‘ওই রোগীর দাঁতের ভেতরে ছোট্ট একটি কাঠি দেখতে পাই। ওই কাঠি বের করার কোনও যন্ত্র সরকারি হাসপাতালে নেই। তাই বিকেলে তাকে আমার প্রাইভেট চেম্বারে যাওয়ার পরামর্শ দিয়েছি।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. সাইমুল হুদা বলেন, ‘সরকারি হাসপাতালে কর্তব্য পালনের সময় ডাক্তার কখনও রোগীকে প্রাইভেট চেম্বারে যাওয়ার পরামর্শ দিতে পারেন না। ভুক্তভোগী রোগী আমাকে বিষয়টি লিখিতভাবে জানালে ওই চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. শাহ আলম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’ 

/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম