রাজশাহীতে সড়ক পরিবহন শ্রমিক নেতার মরদেহ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
১২ জুন ২০১৯, ০৫:০১আপডেট : ১২ জুন ২০১৯, ১২:৫৬

রাজশাহীতে সড়ক পরিবহন শ্রমিক নেতার মরদেহ উদ্ধার

পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়ায় একটি ইটভাটা থেকে মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টার দিকে এক শ্রমিক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহতের নাম নূরুল ইসলাম (৬৫)। তিনি উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি। সম্প্রতি জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। এ নিয়ে তিনি একটি মামলা করেছিলেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদ জানান, নিহত ব্যক্তির বাড়ি উপজেলার বারঘরিয়া গ্রামে। বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি ইটভাটায় তার মরদেহ পড়ে ছিল। স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেয়। লাশের মাথা এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
তিনি জানান, হত্যার কারণ তদন্ত করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।
এদিকে শ্রমিক নেতা নূরুল ইসলামকে হত্যার খবর ছড়িয়ে পড়লে দুপুরে পুঠিয়া উপজেলা সদরে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নিহত নূরুল ইসলামের মেয়ে নাজমুন নাহার দাবি করেন, ‘সম্প্রতি রাজশাহী জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের নির্বাচন হয়। ওই নির্বাচনে আমার বাবা সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটে কারচুপি করে বাবাকে পরাজিত দেখিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রহমান পটলকে নির্বাচিত করেন নির্বাচন পরিচালনা কমিটি। এ ঘটনায় বাবা আদালতে একটি মামলা করেছেন, যার কারণে বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে।’
তিনি বলেন, ‘সর্বশেষ সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাবার সঙ্গে আমার মোবাইলে কথা হয়। তারপর থেকে বাবার ফোন বন্ধ। সারারাত তিনি নিখোঁজ ছিলেন।’

/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের