সকালে এলাকাবাসীর মানববন্ধন, দুপুরে ভূমি কর্মকর্তা প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ জুন ২০১৯, ২০:০৪আপডেট : ১২ জুন ২০১৯, ২০:১৯

ইউনিয়ন ভূমি কর্মকর্তা বজলুল হক ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা বজলুল হকের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করার কয়েক ঘণ্টার মধ্যে তাকে প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। এই খবরে ভুক্তভোগীসহ এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়ত-উদ্-দৌলা খান বলেন, 'ওই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়ার পরই তাৎক্ষণিকভাবে তাকে প্রত্যাহার করা হয়েছে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে দেখবো। প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ ইউনিয়ন ভূমি কর্মকর্তা বজলুল হকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

উল্লেখ্য, আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাসিরনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা বজলুল হকের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগীসহ কয়েকশ মানুষ। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল কবীরের কাছে স্মারকলিপি দেন। এসময় তারা জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের কাছেও এই স্মারকলিপির অনুলিপি পাঠান। এর কয়েক ঘণ্টা পরই তাকে প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বজলুল হক সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সবই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’ এতো লোক আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কেন- জানতে চাইলে তিনি কোনও উত্তর দিতে পারেনরি।

ভূমি কর্মকর্তাকে প্রত্যাহারের খবরে স্বস্তি প্রকাশ করে ভুক্তভোগী অলি মিয়া, মিহির দেব, হরলাল দাস, সুমন গোপ ও মনোরঞ্জন গোপ জানান, এই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে প্রশাসন দ্রুত কঠোর পদক্ষেপ নেবে বলে তারা আশাবাদী।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী