গোপালগঞ্জে পুকুর থেকে তরুণের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
১৬ জুন ২০১৯, ১২:২৮আপডেট : ১৬ জুন ২০১৯, ১২:৪৬

লাশ গোপালগঞ্জের কাশিয়ানীর রাজপাট গ্রামের একটি পুকুর থেকে সোহেল শেখ (২৫) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৬ জুন) সকালে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোহেল শেখ কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামের সৈয়দ শেখের ছেলে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান জানান, শনিবার বিকালে ওই পুকুরে গোসল করতে নামেন সোহেল শেখ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

রবিবার সকালে সোহেলের মরদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, ‘নিহতের পরিবার থেকে অভিযোগ পাওয়া গেলে মরদেহের ময়নাতদন্ত করা হবে। তা না-হলে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।’ 

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী