চট্টগ্রামে নবম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ জুন ২০১৯, ১৩:৫৬আপডেট : ১৭ জুন ২০১৯, ১৭:৪১

নিখোঁজ সাকিব সাহাবের স্কুলের আইডি কার্ড চট্টগ্রামে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। রবিবার (১৬ জুন) সকাল থেকে সোমবার দুপুর ২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনও খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ শিক্ষার্থীর নাম সাকিব সাহাব (১৫)। সে নগরীর পাঁচলাইশ থানার নাসিরাবাদ হাউজিং সোসাইটির সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

নিখোঁজ ছাত্রের মামা ফজলুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, সাকিব এবং তার বোন দু'জনই সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে পড়ে। সাকিব নবম শ্রেণিতে, তার বোন দশম শ্রেণিতে পড়ে। রবিবার সকালে তারা দু’জন স্কুলের উদ্দেশে বাসা থেকে বের হয়। বোনের সঙ্গে সে স্কুলে যায়, কিন্তু ক্লাস শেষে তার কোনও খোঁজ মেলেনি।

তিনি আরও  বলেন, ‘ছোটবেলা থেকে সাকিব সৌদি আরবে ছিল। সেখান থেকে দেশে আসার পর এ বছরই তাকে সাউথ পয়েন্ট স্কুলে ভর্তি করানো হয়।’ এ ঘটনায় পাঁচলাইশ থানায় নিখোঁজের ডায়েরি দায়ের করা হয়েছে বলে তিনি জানান ।

পাঁচলাইশ থানার এসআই ইমাম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাউথ পয়েন্ট স্কুলের নবম শ্রেণির ছাত্র সাকিব নিখোঁজের ঘটনায় তার পরিবার রাতে থানায় জিডি করেছে। এ ঘটনায় আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তাদের কাছ থেকে ওই সময়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।’

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের