ইয়াবাসহ গ্রেফতার ট্রাফিক পুলিশের সদস্য দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ জুন ২০১৯, ১৫:৩০আপডেট : ১৭ জুন ২০১৯, ১৫:৩৯

চট্টগ্রাম দশ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ট্রাফিক পুলিশের টিএসআই সিদ্দিকুর রহমানকে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৭ জুন) চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত এ আদেশ দেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

এর আগে শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিজিএস কলোনি এলাকা থেকে সিদ্দিকুর রহমানকে মোটরসাইকেলসহ আটক করে র‍্যাব ও কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ও নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।  আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে  সিদ্দিকুর রেলওয়ে পুলিশে কর্মরত টিএসআই বাবলু খন্দকার ও অপর একজনের সঙ্গে মিলে ইয়াবার বেচাকেনার কথা স্বীকার করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আজ সোমবার ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়৷ ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সিদ্দিকুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  বাবলু খন্দকারকে গ্রেফতার করতে অভিযান শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, মাসখানেক আগে সিদ্দিকুরকে শিকলবাহা পুলিশ ফাঁড়ি থেকে ট্রাফিক পুলিশের বন্দর জোনে বদলি করা হয়। এরপর তিনি ২১ দিনের ছুটিতে যান। তবে এখনও তিনি ছাড়পত্র নেননি।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম