মাদারীপুর সদরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওবাইদুর রহমান নির্বাচিত

মাদারীপুর প্রতিনিধি
১৯ জুন ২০১৯, ০৩:৫০আপডেট : ১৯ জুন ২০১৯, ০৩:৫১

ওবাইদুর রহমান কালু খান মাদারীপুর সদর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ওবাইদুর রহমান কালু খান (আনারস প্রতীক) ৬১ হাজার ৭০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজল কৃষ্ণ দে পেয়েছেন ৫৩ হাজার ৫৬৪ ভোট। রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম কর্তৃক আনুষ্ঠানিকভাবে ঘোষিত এ ফলাফল মঙ্গলবার গভীর রাতে প্রকাশ করা হয়। ওবায়দুর রহমান কালু খান সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের ভাই। তিনি জেলা আইনজীবী সমিতির সভাপতি।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মনিরুল ইসলাম তুষার ভূইয়া তালা প্রতীকে ৮৭ হাজার ৮৫৬ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নার্গিস আক্তার ৬৭ হাজার ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী