বাবার সঙ্গে অভিমান করে ‘নিখোঁজ’ তিন যমজ বোন উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ জুন ২০১৯, ১৮:৪৪আপডেট : ১৯ জুন ২০১৯, ১৮:৫২

ময়মনসিংহ ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি গ্রাম থেকে নিখোঁজ হওয়া নবম শ্রেণির ছাত্রী তিন যমজ বোনকে উদ্ধার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। তাদের অপহরণের অভিযোগে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৯ জুন) দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।

পুলিশ সুপার জানান, ভাইটকান্দি দক্ষিণপাড়া গ্রামের আব্দুর রহমানের নবম শ্রেণিতে পড়ুয়া তিন যমজ কন্যা গত ১৫ জুন বাড়ি থেকে নিখোঁজ হয়। বকাঝকার কারণে বাবার সঙ্গে অভিমান করে ও পরিকল্পনা করে একসঙ্গে নিখোঁজ হয় আবিদা সুলতানা পপি (১৫), সাহানা সুলতানা সোমা (১৫) ও রেজিয়া সুলতানা চম্পা (১৫)। এই ঘটনায় ওইদিনই ফুলপুর থানায় সাধারণ ডায়েরি করেন তাদের বাবা। পুলিশ সাধারণ ডায়েরির বিষয়টিকে গুরুত্ব দিয়ে এজাহার হিসেবে রেকর্ড করে। দুইদিন পর শেরপুরের নকলা উপজেলা থেকে আবিদা সুলতানা পপিকে উদ্ধার করে পুলিশ। পপির দেওয়া তথ্য মতে অপর দুই বোনকে উদ্ধার করা হয় আজ বুধবার। 

তিনি আরও জানান, এই ঘটনায় প্রথমে সুলতান মাহমুদ ও মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী মোমেন, সুরাইয়া রাহা, মুন্না ও জুয়েলকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ হেফাজতে আসামি ও যমজ তিন বোনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়, মূলত বাবার সঙ্গে অভিমান করেই যমজ তিন বোন বাড়ি ছাড়ে এবং তাদের একজনের প্রেমিকের বাড়িতে আশ্রয় নিয়েছিল।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী