বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১২ জুলাই ২০১৯, ০১:১৯আপডেট : ১২ জুলাই ২০১৯, ০১:৩৩

বিদ্যুৎস্পৃষ্ট

বরিশাল বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী গ্রামে পাট শাক তুলতে গিয়ে পড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র এই তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন উপজেলার রমজানকাঠী এলাকার কৃষক কামাল হোসেন (৪০) ও তার স্ত্রী মমতাজ বেগম (৩০)।

স্থানীয়রা জানান, সকালে দমকা হওয়া ও বৃষ্টিতে খুঁটি থেকে বিদ্যুতের দুটি তার ছিঁড়ে পাট ক্ষেতে পড়ে থাকে। পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হলে বেলা ১১টার দিকে অফিসের লোকজন একটি বিদ্যুতের তার লাগিয়ে গেলেও আরেকটি তার পাট ক্ষেতে পড়েছিল। দুপুরে পাট ক্ষেতে শাক তুলতে গিয়ে ওই তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন মমতাজ বেগম। দূর থেকে তার মেয়ে বিষয়টি দেখে চিৎকার দেয়। এসময় কামাল দৌড়ে ঘটনাস্থলে এলে তিনিও বিদ্যুতায়িত হন।

বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের গাফিলতি থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি