এরশাদের সুস্থতা কামনায় রংপুরে দোয়া মাহফিল

রংপুর প্রতিনিধি
১৩ জুলাই ২০১৯, ০১:৪৪আপডেট : ১৩ জুলাই ২০১৯, ০২:০৮

এরশাদের সুস্থতা কামনায় রংপুরে দোয়া মাহফিল জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা কামনায় জাতীয় পার্টি রংপুর মহানগর কমিটির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আছর নামাজের পর আল জামিয়াতুল করীমিয়া নূরুল উলুম জুম্মাপাড়া মাদ্রাসায় এই দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আল জামিয়াতুল করীমিয়া নূরুল উলুম জুম্মাপাড়া মাদ্রাসার প্রধান হাফেজ মো. ইদ্রিস আলী।
এ সময় উপস্থিত ছিলেন  জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টি রংপুর মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন ও সাংঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ। এছাড়া বিপুল সংখ্যক মুসল্লি, শিক্ষার্থী ও জাতীয় পার্টির নেতা-কর্মীরা এতে অংশ নেন।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, শুক্রবার ছুটি, রাষ্ট্রধর্ম ইসলাম, মসজিদে বিদ্যুৎ বিল মওকুফসহ ইসলামের খেদমতে সাবেক প্রেসিডেন্টের অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তিনি যেন সুস্থ হয়ে পুণরায় আমাদের মাঝে ফিরে আসেন।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম