পাসপোর্ট অফিসের কর্মচারীকে অপহরণের অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
১৩ জুলাই ২০১৯, ২৩:০৮আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২৩:০৯

রাজশাহী

রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের এক কর্মচারীকে মাইক্রোবাসে করে অপহরণের অভিযোগ উঠেছে। শনিবার (১৬ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে রাজশাহী মহানগরীর শালবাগান পাওয়ার হাউস মোড়ে এই ঘটনা ঘটে।

নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।

অপহৃত ব্যক্তির নাম রঞ্জু লাল সরকার। তিনি পাসপোর্ট অফিসে অফিস সহকারী পদে চাকরি করেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ। পরিবার নিয়ে তিনি পাসপোর্ট অফিস সংলগ্ন শালবাগান এলাকায় ভাড়া থাকেন।

রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সহকারী পরিচালক আজমল কবীর জানান, পাসপোর্ট অফিসের কম্পিউটার অপারেটর মজিবর রহমানের সামনেই রঞ্জু লাল সরকারকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। মজিবরের বরাত দিয়ে তিনি জানান, রঞ্জু ও মজিবর হেঁটে শালবাগান মোড়ের দিকে আসছিলেন। পাওয়ার হাউস মোড়ে তাদের সামনে সিলভার রঙের একটি মাইক্রোবাস থামে। এরপর চার-পাঁচজন ব্যক্তি মাইক্রোবাস থেকে নেমে তাদের কাছে জানতে চান, এই এলাকার নাম কী? ঠিক তখনই অজ্ঞাত ওই ব্যক্তিরা রঞ্জুকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসের দিকে ঠেলে দেন। এর সঙ্গে সঙ্গে তারাও মাইক্রোবাসের ভেতরে ঢুকে পড়েন। এরপর এক মিনিটের মধ্যেই মাইক্রোবাসটি পালিয়ে যায়।

আজমল কবীর আরও জানান, ঘটনার পর মজিবর রহমান তাকে জানালে তিনি পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে তদন্ত শুরু করে।

নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘ঘটনাস্থল থেকে একটু দূরে থাকা একটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখা হয়েছে। কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত শুরু চলছে। পাশাপাশি রঞ্জুকে উদ্ধারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের