ফেসবুকে প্রেমের পর লক্ষ্মীপুরের যুবকের সঙ্গে ঘর বাঁধলেন মার্কিন নারী

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৭ জুলাই ২০১৯, ১৯:৫০আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০০:০৪

বিয়ের পর সারলেট ও সোহেল প্রেমের টানে সমাজ-সংসারের সব প্রতিবন্ধকতাকে অতিক্রম করে নিজ দেশ ছাড়লেন মার্কিন নারী সারলেট। ঘর বাঁধলেন লক্ষ্মীপুর সদরের দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সফিক উল্লাহর ছেলে সোহেল হোসেনের সঙ্গে। দুই ভিন্ন সংস্কৃতি তাদের ভালোবাসায় বাধা হতে পারেনি। গত ১২ জুলাই বাংলাদেশে আসেন সারলেট। ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় তাদের।

সোহেল ঢাকার একটি মিডিয়া হাউজে অ্যাকাউন্টস অফিসার হিসেবে কাজ করেন। সারলেটের বাড়ি আমেরিকার নিউজার্সিতে। ২০১৩ সালের ৪ নভেম্বর ফেসবুকের মাধ্যমে সোহেলের সঙ্গে তার পরিচয়। এরপর বন্ধুত্ব ও প্রেম।

বিয়ের পর গণমাধ্যমে উঠে আসে এই দম্পত্তির কথা। এলাকার মানুষের মুখে মুখে তাদের নাম। ফুলসজ্জা থেকে শুরু করে নববধূকে নিয়ে অতিথি আপ্যায়ন সবই হয় সোহেলের গ্রামের দাইয়ুম উল্লাহ পাটওয়ারী বাড়িতে। মার্কিন এই নারীকে দেখতে আসেন ওই এলাকার হাজার হাজার মানুষ।

আমেরিকার বউ পেয়ে খুশি সোহেলের মা রহিমা বেগম। তিনি বলেন, ‘আমার খুব ভালো লাগছে। মেয়েটা মিশুক। আমাদের সঙ্গে অল্প কয়েক দিনেই মিশে গেছে। তবে তার কথা আমি বুঝি না। আমার ছেলে বুঝিয়ে দেয় আমাকে।’

সোহেলের বোন শারমিন আক্তার বলেন, ‘আমার ভাবি খুব ভালো। সে আমার হাতে সেজেছে। পার্লারে গিয়ে সাজতে চায়নি। সে আমাকে খুব পছন্দ করে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী