কাপ্তাই হ্রদের সেই ‘ঝুলন্ত সেতু’ এখন পানির নিচে!

রাঙামাটি প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, ০৬:০৩আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০৬:০৩

কাপ্তাই হ্রদের সেই ঝুলন্ত সেতুর ওপর দিয়ে পানি বয়ে যাচ্ছে

টানা বৃষ্টি ও উজানের পানিতে রাঙামাটির কাপ্তাই হ্রদে অস্বাভাবিকভাবে পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে ১ঝুলন্ত সেতু’। ঝুলন্ত সেতু পানির নিচে চলে যাওয়ায় চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। রাঙামাটির পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বর্ষা মৌসুমে রাঙামাটিতে প্রচুর পর্যটক আসে, কিন্তু এই সময়ে সেতুটি ডুবে থাকার কারণে সরকারকে অনেক টাকা রাজস্ব হারাতে হচ্ছে।’

এদিকে হ্রদে পানি বৃদ্ধির কারণে হ্রদের পানি সামাল দিতে মঙ্গলবার রাত আটটা থেকে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এসব জলকপাট দিয়ে প্রতি সেকেন্ডে আরও ২৭ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে চলে যাচ্ছে। অন্যদিকে বর্তমানে কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্রের চারটি ইউনিটে সর্বোচ্চ ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী