সোনাগাজীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

ফেনী প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, ২১:০৭আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:১৩

বিদ্যুৎস্পৃষ্ট ফেনীর সোনাগাজীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল কুদ্দুস (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সোনাগাজী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইসমাইল মুহুরী সড়কের আলম টাওয়ারের তৃতীয় তলায় তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।   

আবদুল কুদ্দুস ছাড়াইতকান্দি হোসাইনিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক। ওই মাদ্রাসার সুপার এসএম নূরুন্নবী জানান, আবদুল কুদ্দুস চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের আবদুর রবের ছেলে।

ওসি বলেন, ‘মাদ্রাসায় পেশাগত দায়িত্ব পালন শেষে দুপুরে বাসায় গিয়ে বাসার পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের ওপর পড়ে থাকা একটি পলিথিন ব্যাগ সরানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে। স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের