মুক্তাগাছায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ জুলাই ২০১৯, ১৫:৪২আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১৫:৫১

ময়মনসিংহ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুলাই)  সকাল ১১টার দিকে উপজেলার পূর্ব-চন্ডিমন্ডপ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই গ্রামের সাজ্জাত হোসেনের শিশুকন্যা জান্নাত (৪) ও নাজিম উদ্দিন নাজিরের শিশুপুত্র উজ্জল (৪)। পানিতে ডুবে নিহতের বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, শুক্রবার সকালে ওই দুই শিশু পুকুরের পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। পরে তাদের অনেক খুঁজেও কোথায় পাওয়া যায়নি। সকাল ১১টার দিকে পুকুরে ওই দুই শিশুর লাশ ভাসতে থাকতে দেখে তাদের উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি মেম্বার মকবুল হোসেন জানান, দুই শিশু জান্নাত ও উজ্জলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে