ছুটির দিনে বাধ্যতামূলক ডিউটিতে গিয়ে সড়কে প্রাণহানি

ঠাকুরগাঁও প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ০৬:১৮আপডেট : ২০ জুলাই ২০১৯, ০৬:২১

সড়ক দুর্ঘটনা ছুটির দিনে এনজিও-র টিম ওয়ার্কে বের হয়ে ঠাকুরগাঁওয়ে নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও আশা-র এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে রাণীশংকৈল-বালিয়াডাঙ্গী মহাসড়কের নতুন মার্কেটের ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। নিহত এনজিও কর্মী মনিরুল ইসলাম (৪২) রাণীশংকৈল উপজেলার নেকমরদ শাখায় কর্মরত ছিলেন। তিনি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা রুহিয়া থানার ঘনেকৃষ্টপুর গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে টিম ওয়ার্কে বের হয়েছিলেন মনিরুল ইসলাম। নেকমরদ বাজার থেকে বালিয়াডাঙ্গী-র উদ্দেশে আসা একটি নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন মনির। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আশা-র কয়েকজন কর্মী জানান, সম্প্রতি আশা বকেয়া আদায়ের জন্য ছুটির দিন শুক্রবারও কর্মীদের টিম ওয়ার্কে যাওয়া বাধ্যতামূলক করেছে। সারা সপ্তাহের কাজের পর ছুটির দিনটিতেও হাড়ভাঙ্গা ও টার্গেট পূরণের কাজ করতে গিয়ে তাদের শরীর ও মনস্তত্ত্বে বাড়তি চাপ পড়ছে।

রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, নছিমনটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী