বরিশালে শিশু ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
২২ জুলাই ২০১৯, ২০:০১আপডেট : ২২ জুলাই ২০১৯, ২০:১৪

কারাদণ্ড বরিশালের মুলাদী উপজেলা সদরের ১০ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে রফিকুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২২ জুলাই) দুপুরে আসামির অনুপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

দোষী রফিক উপজেলার ৪নং ওয়ার্ডের নজরুল ইসলাম হাওলাদারের ছেলে। ধর্ষণ ঘটনায় মামলা দায়েরের পর থেকে সে পলাতক রয়েছে।

আদালত সূত্র থেকে জানা গেছে, ২০০৯ সালের ৭ ডিসেম্বর দোষী রফিক ধান সংগ্রহের কথা বলে শিশুটিকে বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে রাতে শিশুটির পিতা বাদী হয়ে রফিককে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মুলাদী থানার এসআই জহিরুল ইসলাম ২০১০ সালের ২৩ ফেব্রুয়ারি রফিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। সাত জনের সাক্ষ্য শেষে বিচারক ওই রায় দেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের