সুন্দরবনে ফের ‘বন্দুকযুদ্ধে’ ২ দস্যু নিহত

মোংলা প্রতিনিধি
২৩ জুলাই ২০১৯, ১১:১৮আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১১:৩৯

বন্দুকযুদ্ধ

সুন্দরবনে র‌্যাব-৮ ও বনদস্যু খালেক বাহিনীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ বাহিনী প্রধান খালেক ও সেকেন্ড ইন কমান্ড বেল্লাল নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সজিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বন্দুকযুদ্ধ শেষে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গুলি।

নিহত দস্যুদের লাশ খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মেজর সজিবুল ইসলাম। তিনি আরও বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে মঙ্গলবার ভোরে র‌্যাবের টিম সুন্দরবনের জোংড়া খালে ঢুকলে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া বনদস্যু খালেক বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। উভয়ের মধ্যে চলা ‘বন্দুকযুদ্ধে’ এ হতাহতের ঘটনা ঘটে।

উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার পরও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় ‘বন্দুকযুদ্ধে’ বেশ কয়েকজন বনদস্যু নিহত হয়েছে। মঙ্গলবার দুজন ছাড়াও এর আগে গত ২৯ মে চার জন ও ৬ মে তিন জন এবং ২৫ ফেব্রুয়ারি চার জন বনদস্যু র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। 

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম