কুমিল্লায় তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কুমিল্লা প্রতিনিধি
২৪ জুলাই ২০১৯, ০৭:০৫আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০৭:১০

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বুড়িচং উপজেলার ষোলনল ও পীরযাত্রাপুর ইউনিয়নের ২১টি গ্রামের তিন হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) এসব সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত ও বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। এ সময় প্রায় তিন কিলোমিটার অবৈধ গ্যাস লাইন তুলে ফেলা হয়।
সূত্র জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে ষোলনল ও পীরযাত্রাপুর ইউনিয়নের ২১টি গ্রামে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে আসছিল। ইতোমধ্যে ২০ কিলোমিটার পাইপ লাইন টেনে প্রায় তিন হাজার গ্যাস সংযোগ দিয়ে সংযোগ প্রতি ৩০ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় তারা। এ তথ্য পেয়ে মঙ্গলবার সকাল থেকে কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়সালের নেতৃত্বে র‌্যাব কর্মকর্তা প্রণব কুমার, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-ব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম, রবিউল হক, হেলাল উদ্দিন ও পুলিশের যৌথ অভিযানে কুমিল্লার আমতলী কামারখাড়া ব্রিজ এলাকা থেকে বুড়িচং ষোলনল ইউনিয়ন পর্যন্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফয়সাল জানান, অবৈধভাবে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার এ অভিযান চলবে। অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম