তিন দিনেও খোঁজ মেলেনি তুরাগে পড়ে যাওয়া ট্যাক্সি ক্যাবের, স্ক্যানার মেশিন দিয়ে চলছে তল্লাশি

সাভার প্রতিনিধি
২৪ জুলাই ২০১৯, ১৫:২৩আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৫:৩২

তুরাগ নদীতে নিখোঁজ ট্যাক্স ক্যাবের সন্ধানে অভিযান সাভারে তুরাগ নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যাওয়ার ট্যাক্সি ক্যাবের কোনও খোঁজ মেলেনি তিন দিনেও। ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি অভিযান চালিয়ে আসছে। পরে নৌ বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্ক্যানার মেশিন দিয়ে তল্লাশি চালিয়েও ক্যাবটির কোনও খোঁজ পায়নি। স্রোতের কারণে তল্লাশি অভিযানে বেগ পেতে হচ্ছে বলে জানান কর্মকর্তারা।  তুরাগ নদীতে নিখোঁজ ট্যাক্স ক্যাবের সন্ধানে অভিযান

গত রবিবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আমিনবাজারের সালেহপুর ব্রিজের কাছে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে যায় ক্যাবটি। সাভার ফায়ার সার্ভিস সূত্র জানায়, ক্যাবটি নদীতে পড়ে যাওয়ার খবর পেয়েই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ওই দিন রাতে ১টার দিকে চার সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এরপরের দিন সোমবার নৌবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেয়। তুরাগ নদীতে নিখোঁজ ট্যাক্স ক্যাবের সন্ধানে অভিযান

ঘটনাস্থলে আসা নৌবাহিনীর লে. কমান্ডার সোলায়মান কবির জানান, তারা তুরাগ নদীতে স্ক্যানার মেশিন দিয়ে ক্যাবটির সন্ধান চালাচ্ছেন। পাশাপাশি ডুবুরি দলও তল্লাশি চালিয়ে যাচ্ছে। সালেহপুর ব্রিজ থেকে প্রায় চার কিলোমিটার পর্যন্ত তল্লাশি চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও খোঁজ মেলেনি। শিগগিরই ক্যাবটির সন্ধান পাওয়ার আশা প্রকাশ করেন তিনি। তুরাগ নদীতে নিখোঁজ ট্যাক্স ক্যাবের সন্ধানে অভিযান

এই কর্মকর্তা আরও জানান, নৌবাহিনীর নিজস্ব ডুবুরি দলসহ ১৫ জন তুরাগ নদীর চার বর্গকিলোমিটার এলাকা জুড়ে স্কানার মেশিন দিয়ে তল্লাশি তালিয়ে যাচ্ছেন। এছাড়াও ফায়ার সার্ভিসের ১৫ জন ডুবুরিও তাদের সঙ্গে কাজ করছেন। এই এলাকায় তল্লাশি শেষে ক্যাবটির খোঁজ না পাওয়া গেলে পরবর্তীতে সীমানা আরও বাড়িয়ে খোঁজ করা হবে।

ফায়ার সার্ভিসের উত্তরার জোন কমান্ডার আনোয়ারুল হক বলেন, ‘তুরাগ নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে। এছাড়াও সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার স্পট চিহ্নিত করে তার আশপাশেও ব্যাপক তল্লাশি চালানো হয়েছে।’ তুরাগ নদীতে নিখোঁজ ট্যাক্স ক্যাবের সন্ধানে অভিযান

এ ঘটনার প্রত্যক্ষদর্শী জসিম বলেন, ‘রবিবার রাতে রিকশায় বাড়ি ফিরছিলাম। এসময় হঠাৎ দেখি, বিকট শব্দে একটি ট্যাক্সি ক্যাব একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে যায়। এর পরপরই আমি ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানাই।’

অন্যদিকে নিখোঁজ ট্যাক্সি ক্যাব চালকের ভাই জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনার পর তিন দিন হয়ে গেলেও এখন পর্যন্ত ক্যাবটি পাওয়া গেলো না, ক্যাবের ভেতর থাকা আমার ভাইয়েরও (জিয়াউর রহমান) কোনও খোঁজ মিললো না।’ এ বিষয়ে তিনি হতাশা প্রকাশ করেন।

আরও পড়ুন- 

আমিনবাজারে ট্যাক্সি ক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে

তুরাগে ডুবে যাওয়া ট্যাক্সি চালকের পরিচয় মিলেছে

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের