৯ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০১ আগস্ট ২০১৯, ১০:৪৩আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১০:৫১

শিমুলিয়া ঘাট প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু করে। এর আগে বুধবার রাত পৌনে ১২টার পর থেকে নাব্য সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে শিমুলিয়া ঘাটে চার শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে।

বিআইডব্লিউটিসি এর শিমুলিয়া ঘাট উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, ‘পলি পড়ে আগের চ্যানেলটি বন্ধ হয়ে গেছে। বিকল্প চ্যানেল দিয়ে সকাল ৯টায় শিমুলিয়া ঘাট থেকে ফেরি চলাচল শুরু হয়। ১১টি ফেরি চলাচল করছে।’

তিনি আরও জানান, ‘এর আগে বুধবার রাতে নাব্য সংকটের কারণে চ্যানেল ফেরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এছাড়া চ্যানেলটি সরু হওয়ায় এখান দিয়ে একসঙ্গে দুটি ফেরি চলতে পারে না। বর্তমানে শিমুলিয়া ঘাটে চার শতাধিক ছোটবড় গাড়ি নদী পারাপারের অপেক্ষায় আছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’