কিশোরীগঞ্জ থানা হাজতে এক ব্যক্তির মৃত্যু, পুলিশের দাবি ‘আত্মহত্যা’

নীলফামারী প্রতিনিধি
১১ আগস্ট ২০১৯, ০১:০১আপডেট : ১১ আগস্ট ২০১৯, ০১:০৩

নীলফামারী

নীলফামারীর কিশোরীগঞ্জে পুলিশ হেফাজতে আব্দুল্লাহ আল মামুন (২২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশের দাবি তিনি আত্মহত্যা করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল এ তথ্য জানিয়েছেন।

মামুন উপজেলার সদর ইউনিয়নের যদুমনি গ্রামের মৃত হুজুর আলীর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার দাবি করেন, শনিবার (১০ আগস্ট) দুপুরে মামুনকে আটক করে হাজতে রাখার পর বিকাল সাড়ে ৪টার দিকে সে হাজতখানার কাঁথা ছিড়ে গলায় জড়িয়ে আত্মহত্যা করে।

কিশোরীগঞ্জ থানার ওসি  হারুন অর রশীদ বলেন, সদর ইউনিয়নের কেসবা তেলীপাড়া এলাকার মৃত জোবান উদ্দিনের ছেলে আব্দুস কুদ্দুসের দামুর গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী গরুসহ আব্দুল্লাহ আল মামুনকে আটক করে।

এরপর ওই এলাকার সংরক্ষিত ইউপি সদস্য নার্গিস বেগমের বাড়িত তাকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ দুপুর দুইটার দিকে গরুসহ ওই চোরকে নিয়ে এসে থানা হাজতে রাখে। এ ব্যাপারে  আব্দুল্লাহ আল মামুনকে আসামি করে থানায় গরু চুরির মামলা করা হয় (মামলা নম্বর-৭ ধারা ৪১৩ তাং-১০/০৮/২০১৯)।

এই মামলার বাদী হয়েছেন ওই থানার এসআই জাহিদ হাসান। বিকাল সাড়ে ৪টার  দিকে হাজতখানার ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় তাকে। সে কাঁথা ছিড়ে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি একটি তদন্ত টিম গঠন করা হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম