সারিয়াকান্দির যমুনা নদীতে নৌকা ডুবে ২ নারীর মৃত্যু, নিখোঁজ ৫

বগুড়া প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৯, ১৪:১৪ আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ১৬:৪৬

বগুড়া

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর প্রবল স্রোতে যাত্রীবাহী নৌকা ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও পাঁচজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে উপজেলার কাজলা ইউনিয়নের কুড়িপাড়ায় যমুনা নদীতে এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন- বগুড়ার সারিয়াকান্দির মানিকদাইর গ্রামের মৃত মনজের শেখের স্ত্রী আমেনা বেগম (৫৫) ও জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পয়লাকান্দি গ্রামের ইউসুফ আলীর স্ত্রী জহুরা বেগম (৪০)।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নৌকা নিয়ে নিখোঁজদের খোঁজ করছেন।

সারিয়াকান্দি থানার এসআই সুব্রত, এসআই সাধক চন্দ্র রায় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের মানিকদাইর যমুনা নদীর ঘাট থেকে অন্তত ১০০ যাত্রী নিয়ে শ্যালো নৌকা কালিতলা ঘাটের দিকে রওনা হয়। সাড়ে ১০টার দিকে নৌকাটি কাজলা ইউনিয়নের কুড়িপাড়ায় পৌঁছালে প্রবল স্রোতের মুখে পড়ে। এক পর্যায়ে নৌকাটি মাঝ নদীতে ডুবে যায় নৌকা। অধিকাংশ যাত্রী সাঁতরিয়ে তীরে ওঠেন। নিখোঁজ সাতজনের মধ্যে আমেনা বেগম ও জহুরা বেগমের লাশ নদী থেকে উদ্ধার করা হয়। লাশ দুটি সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হক জানান, নদীতে শুধু স্যান্ডেল ভাসতে দেখা যাচ্ছে; নিখোঁজ কাউকে পাওয়া যায়নি।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাসদের (মার্কসবাদী) তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন ১৩ নভেম্বর
বাসদের (মার্কসবাদী) তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন ১৩ নভেম্বর
শীতের সন্ধ্যায় বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ
শীতের সন্ধ্যায় বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ
অসময়ে বৃষ্টি: ডেঙ্গুর মৌসুম দীর্ঘায়িত হওয়ার শঙ্কা
অসময়ে বৃষ্টি: ডেঙ্গুর মৌসুম দীর্ঘায়িত হওয়ার শঙ্কা
খাজার বিস্ফোরক মন্তব্যের পর স্ত্রীর সঙ্গে তর্কে জড়ালেন কামিন্স
খাজার বিস্ফোরক মন্তব্যের পর স্ত্রীর সঙ্গে তর্কে জড়ালেন কামিন্স
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও