শীতের সন্ধ্যায় বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ

জীবনযাপন ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ০৮:১৫ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৫

শীতের মৌসুমে বাজারে পাওয়া যায় নানা রকম তাজা সবজি। গাজর, ফুলকপি, বাঁধাকপি, শিম, মটরশুঁটি কিংবা সুইট কর্ন সবই স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর। প্রতিদিনের চেনা রান্নার বাইরে এই সবজি দিয়েই বানিয়ে ফেলতে পারেন স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ। শীতের সন্ধ্যায় কিংবা সকালের নাশতায় এক বাটি গরম স্যুপ যেমন মন ভরাবে, তেমনই শরীরেও জোগাবে প্রয়োজনীয় পুষ্টি। বানানোও বেশ সহজ। রইলো রেসিপি।

উপকরণ

এক কাপ করে গাজর, বাঁধাকপি, ফুলকপি, শিম, মটরশুঁটি ও সুইট কর্নসহ পছন্দমতো বিভিন্ন সবজি কুচি, আধা কাপ পেঁয়াজপাতা কুচি, এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এক টেবিল চামচ বাটার, এক টেবিল চামচ পেঁয়াজ কুচি, এক টেবিল চামচ রসুন কুচি, এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো, আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ।

প্রণালি

প্রথমে একটি পাত্রে বাটার গরম করে তাতে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিন। এবার কিছুটা পেঁয়াজপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করুন। এরপর একে একে সব সবজি দিয়ে কয়েক মিনিট ভেজে নিন। সবজি কিছুটা নরম হলে দুই কাপ বা প্রয়োজনমতো পানি ও স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে দিন। মাঝারি আঁচে সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।

অন্য একটি পাত্রে আধা কাপ পানির সঙ্গে কর্নফ্লাওয়ার গুলে স্যুপে মিশিয়ে দিন। এরপর ভাজা জিরার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো ও বাকি পেঁয়াজপাতা ছড়িয়ে দিন। চাইলে এ সময় একটি ডিম ভেঙে স্যুপে মিশিয়ে দিতে পারেন। কয়েক মিনিট নাড়াচাড়া করে স্যুপ ঘন হয়ে এলে নামিয়ে নিন। ব্যস, তৈরি গরম গরম মিক্সড ভেজিটেবল স্যুপ।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের করা হলো লাইটার, নেইল কাটার
কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের করা হলো লাইটার, নেইল কাটার
বাসদের (মার্কসবাদী) তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন ১৩ নভেম্বর
বাসদের (মার্কসবাদী) তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন ১৩ নভেম্বর
শীতের সন্ধ্যায় বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ
শীতের সন্ধ্যায় বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ
অসময়ে বৃষ্টি: ডেঙ্গুর মৌসুম দীর্ঘায়িত হওয়ার শঙ্কা
অসময়ে বৃষ্টি: ডেঙ্গুর মৌসুম দীর্ঘায়িত হওয়ার শঙ্কা
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও