বাসদের (মার্কসবাদী) তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন ১৩ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৬, ০৮:১৫ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৫

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) তৃতীয় কনভেনশন শুক্রবার (১৩ নভেম্বর)। এ উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বুধবার (১১ নভেম্বর) তোপখানা রোডে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা। তিনি বলেন,এদেশের বুকে একটি সত্যিকারের বিপ্লবী দল গড়ে তোলার লক্ষ্যে বাসদ (মার্কসবাদী) লড়াই করছে। লড়াইয়ের ধারাবাহিকতায় বাসদ (মার্কসবাদী) আগামী ১৩ নভেম্বর বিকাল ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনারে ৩য় কেন্দ্রীয় কনভেনশন অনুষ্ঠিত করতে যাচ্ছে। এতে সারা দেশ থেকে কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, নারী, বিভিন্ন জাতিসত্ত্বা, দলিত জনগোষ্ঠীসহ জনগণের বিভিন্ন অংশ উপস্থিত থাকবেন।

বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টিগুলোর প্রতিনিধিদের মধ্যে উপস্থিত থাকবেন ভারতের সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ, পাকিস্তানের আওয়ামী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক পারভেজ জাহিদ, শ্রীলঙ্কার ফ্রন্টলাইন সোশ্যালিস্ট পার্টির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক পুবুদু জয়াগোদা, নেপালের কমিউনিস্ট পার্টি (মাওবাদী) এর কেন্দ্রীয় কমিটির সদস্য নরেন্দ্র বাহাদুর সিং ও নেপালের বামপন্থী বুদ্ধিজীবী কুমার উপাধ্যায়। তারা ১৩ নভেম্বরের সমাবেশে বক্তব্য রাখবেন এবং ১৪ নভেম্বর, বিকাল ৩টায় ইকনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করবেন।

এ সময় তিন দিনের কর্মসূচি তুলে ধরেন দলের সমন্বয়ক মাসুদ রানা। এর মধ্যে র‌্যালি ১৩ নভেম্বর দুপুর আড়াইটায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।আর বিকাল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনার কনভেনশন।

পর দিন ১৪ নভেম্বর বিকাল ৩টায় ইকনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তন বিষয়-The impact of people's spontaneous movement and Uprisings in resisting facism আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। সর্বশেষ ১৫ ও ১৬ নভেম্বর ইকনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে প্রতিনিধি সভা হওয়ার কথা রয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়।

/এমকে/এএস/ 
সম্পর্কিত
রুশ বিপ্লবের ১০৯তম বার্ষিকী ও বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় সমাবেশ
দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভে গণগ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদ বাসদের
জাসদ কার্যালয় থেকে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবি বাসদের
সর্বশেষ খবর
কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের করা হলো লাইটার, নেইল কাটার
কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের করা হলো লাইটার, নেইল কাটার
শীতের সন্ধ্যায় বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ
শীতের সন্ধ্যায় বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ
অসময়ে বৃষ্টি: ডেঙ্গুর মৌসুম দীর্ঘায়িত হওয়ার শঙ্কা
অসময়ে বৃষ্টি: ডেঙ্গুর মৌসুম দীর্ঘায়িত হওয়ার শঙ্কা
খাজার বিস্ফোরক মন্তব্যের পর স্ত্রীর সঙ্গে তর্কে জড়ালেন কামিন্স
খাজার বিস্ফোরক মন্তব্যের পর স্ত্রীর সঙ্গে তর্কে জড়ালেন কামিন্স
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও