চট্টগ্রামে ২৬ হাজার ইয়াবাসহ আটক এক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ আগস্ট ২০১৯, ১৪:০৩আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১৪:২৯

উদ্ধার করা ইয়াবা

কক্সবাজার থেকে ট্রাকযোগে ইয়াবা নিয়ে আসার সময় চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৬ হাজার ২০০ ইয়াবাসহ একজনকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (১৬ আগস্ট) রাতে বাকলিয়ার রাজবাড়ী কনভেনশন সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। 

আটক ব্যক্তির নাম লিটন (৩৫)। সে পটুয়াখালী জেলার গলাচিপা থানার মৃত সেলিম গাজীর ছেলে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. মাশকুর রহমান এ তথ্য জানিয়েছেন।
র‌্যাবের হেফাজতে লিটন

মাশকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কক্সবাজার থেকে ট্রাকযোগে মাদক ব্যবসায়ীদের একটি চক্র চট্টগ্রামে ইয়াবা নিয়ে আসছে, এমন গোপন সংবাদ পেয়ে র‍্যাবের একটি টিম বাকলিয়া থানার রাজবাড়ী কনভেনশন সেন্টারের সামনে তল্লাশি চালায়। এসময় কক্সবাজার থেকে আসা একটি ট্রাক থামিয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ২৬ হাজার ২০০ ইয়াবা উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। দীর্ঘদিন ধরে সে কক্সবাজার থেকে মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান