মাগুরায় ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

মাগুরা প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৯, ১৬:০৩আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১৬:৪৫

সুমনকে হারিয়ে পরিবারের সদস্যদের আহাজারি

মাগুরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুমন মোল্লা (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সুমন মোল্লা মাগুরা সদর উপজেলার চাঁদপুর গ্রামের মিজানুর রহমান মোল্লার ছেলে। তিনি স্থানীয় শত্রুজিৎপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। সুমন মোল্লার চাচা গাফ্ফার মোল্লা জানান, নিজ বাড়িতে জ্বরে আক্রান্ত হওয়ার পর গত ৮ আগস্ট  সুমনের শরীরে ডেঙ্গু ধরা পড়ে। ওই দিনই তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. স্বপন কুমার কুণ্ডু জানান, গত ৮ আগস্ট ডেঙ্গু আক্রান্ত হয়ে মাগুরা হাসপাতালে ভর্তি হন সুমন মোল্লা। ১২ আগস্ট পরিবারের ইচ্ছায় তাকে ফরিদপুর মেডিক্যালে পাঠানো হয়েছিল। 

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে