কলকাতায় সড়ক দুর্ঘটনায় নিহত সোহাগের দাফন সম্পন্ন

ঝিনাইদহ প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৯, ০৫:৩২আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ০৬:০৯

কাজী মাইনুল আলম সোহাগ চোখের চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ঝিনাইদহ পৌর এলাকার ভুটিয়ারগাতি গ্রামের কাজী মাইনুল আলম সোহাগের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (১৮ আগস্ট) সকালে সাড়ে ১১টার দিকে অ্যাম্বুলেন্সে তার মরদেহ বাড়িতে এসে পৌঁছায়। এ সময় লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন সোহাগের বৃদ্ধ মা-বাবা, স্ত্রী, ভাই-বোনরা। বাদ জোহর পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়।

সোহাগ ঝিনাইদহ পৌর এলাকার ভুটিয়ারগাতি গ্রামের অ্যাডভোকেট খলিলুর রহমানের ছেলে। 

পরিবার সূত্রে জানা গেছে, সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে সোহাগের লাশ বাংলাদেশে আনা হয়। তার চাচাতো ভাই জিহাদ লাশ গ্রহণ করেন। গত বুধবার কলকাতার অ্যাপোলো হাসপাতালে যান সোহাগ। রবিবার তার দেশে ফেরার কথা ছিল। তিনি বেসরকারি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের ঢাকার মতিঝিল এলাকার এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার মধ্যরাতে বৃষ্টির কারণে কলকাতার শেক্সপিয়র সরণির একটি পুলিশ বক্সের পাশে দাঁড়িয়েছিলেন সোহাগ, তার চাচাতো ভাই জিহাদ এবং কুষ্টিয়ার খোকসা উপজেলার চাদোট গ্রামের মুন্সী আমিনুল ইসলামের মেয়ে ফারজানা ইসলাম তানিয়া। এ সময় প্রচণ্ড গতির একটি প্রাইভেটকার অপর একটি প্রাইভেট কারকে সজোরে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সোহাগ ও তানিয়াকে চাপা দেয়। তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের