‘জিনের বাদশা’ সেজে অর্থ আত্মসাতের অভিযোগে দম্পতি আটক

বরিশাল প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৯, ১৯:০৭আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৯:১৬

‘জিনের বাদশা’ সেজে অর্থ আত্মসাতের অভিযোগে দম্পতি আটক বরিশালের জিনের বাদশা সেজে প্রতারণার মাধ্যমে সাড়ে সাত লাখ টাকা আত্মসাৎ করার মামলায় এক দম্পতিকে গ্রেফতার করেছে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার দুপুরে ডিবির পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রবিবার রাতে নগরীর হেমায়েত উদ্দিন সড়কের লেচু-শাহ মাজার সংলগ্ন এলাকা থেকে দুই জনকে আটক করা হয়। তারা হলেন- বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরআইচা পোলের হাট এলাকার বাসিন্দা আলমগীর হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদার (৪৫) ও তার স্ত্রী সাহিদা বেগম (৩০)। তাদের বাড়ি চরকাউয়া ইউনিয়নে হলেও তারা নগরীর কসাইখানা মাদ্রাসা রোডের কলাপট্টি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই সৈয়দ খায়রুল আলম জানান, বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরহোগলা গ্রামের মোজাম্মেল সরদারের স্ত্রী গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযোগ আনা হয়, ইউসুফ হাওলাদার ও সাহিদা বেগম জিনের বাদশা সেজে তার কাছ থেকে সাড়ে সাত লাখ টাকা আত্মসাৎ করেছে। সেই মামলার সূত্র ধরেই তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান